দক্ষিনদিনাজপুর

দেওয়াল লিখনের মধ্য দিয়ে শুরু হয়ে গেল বিজেপির প্রচার অভিযান

পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর সোমবার থেকে প্রচার অভিযানে ঝাঁপিয়ে পড়ল বিজেপি। দক্ষিণ দিনাজপুরের তপন ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল লিখন শুরু করল ব্লক বিজেপি নেতৃত্ব। 

        তপন ব্লকের মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি। জেলায় বিজেপি এখনও সমস্ত প্রার্থীর নাম ঘোষণা না করায়, প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লেখার কাজ শুরু হয়েছে। পরে ফাঁকা জায়গায় নাম বসিয়ে দেওয়া হবে। বিজেপি জেলা সম্পাদক বাপি সরকার জানান, বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু হয়েছে। অপরদিকে এদিন জেলার হরিরামপুর ব্লকে বিডিও অফিসে গ্রাম পঞ্চায়েত আসনে কয়েক জন বিজেপি প্রার্থী মনোনয়ন জমা দিয়েছে বলেও জানান তিনি।